আজ : ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Breaking News

নামিদামি সিগারেট হলিউড – আকিজ বিড়ি ব্র্যান্ডের আদলে ভয়ংকর প্রতারণা

বরিশাল ব্যুরো : নকল পণ্য সর্বস্বান্ত করে ফেলছে সিগারেটের বাজার অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে না পারলে ভবিষ্যতে ভয়াবহ রূপ ধারণ করবে । নামিদামি সিগারেটের ব্র্যান্ডের আকিজ বিড়ি এবং হলিউড সিগারেটের আদলে ভয়ংকর প্রতারণা করে দীর্ঘদিন ব্যবসা করে আসছে অসাধু ব্যবসায়ীরা। এ সকল নামিদামি ব্র্যান্ডের নাম দিয়ে নকল সিগারেট তৈরি করলে ছোটখাটো কোম্পানির অবস্থা কি হবে এমন প্রশ্নের জনমতে। বরিশাল গৌরনদী টরকি বন্দরে বুধবার (২৭) আগস্ট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা এর কমিশনারের নির্দেশনায় এবং বিভাগীয় কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে বরিশাল সার্কেল-২ কর্তৃক জাল ও নকল ব্যান্ডরোল বিশিষ্ট এবং শুল্ক কর ফাঁকি দিয়ে আমদানিকৃত বিদেশি সিগারেট অবৈধ বিক্রয়ের বিরুদ্ধে বরিশাল সার্কেল ২ এর আওতাধীন টরকী বন্দরের হিরা লাল বণিক এবং তমাল স্টোর ও বিসমিল্লাহ স্টোরসহ কয়েকটি দোকানে ভিন্ন ভিন্ন অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে হিরালাল বণিকের দোকানের দোতলায় টিনের চালের কার্নিশে লুকিয়ে রাখা অবস্থায় জাল ও নকল স্ট্যাম্পযুক্ত হলিউড ব্রান্ডের সিগারেট এবং জাল ও নকল ব‍্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি খুঁজে পাওয়া যায়। উক্ত পণ্য সিজার লিস্ট দিয়ে আটক করে আনতে চাইলে ব‍্যবসায়ীগণ একজোট হয়ে কিছু সাংবাদিক ডেকে অভিযানকারীদের পণ্য আনতে বাধা দান করে। তারা বিভিন্ন প্রশ্ন তোলে এবং পুলিশ বা প্রশাসন কেনো সাথে নেওয়া হলো না তা জানতে চায়। তাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের অর্ডার কপি এবং আইনের ক্ষমতার বিষয় বুঝিয়ে বলার পরেও তারা ভিন্ন ইস‍্যু খুঁজতে থাকে এবং অভিযান কারীদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে। অভিযান কারীদের জিম্মি করে ফেলে পুলিশে এবং ইউএনও অফিসে ফোন করে অভিযান কারীদের ধরে নিয়ে যেতে বলে। অতঃপর বিভাগীয় কর্মকর্তাকে তাৎক্ষণিক বিষয়টি অবহিত করে অভিযানকারী সদস্যরা পুলিশ এবং ইউএনওকে ফোন করে অভিযানে অংশ নেওয়ার সদস্যদের অভিযানের বিষয়টি জানান এবং ভ্যাট আইনের আওতায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে মর্মে অবগত করেন। এরপর মালিক সমিতির সাথে কথা বলে বিষয়টি সমাধান করার এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযান কারীর সদস্যরা পুলিশকে বিস্তারিত জানায় এবং তারা অভিযানকারী সদস্যদের পরিচয় নিশ্চিত হয়ে আটককৃত পণ্যসহ অভিযানকারী সদস্যদের গাড়িতে তুলে দিয়ে যান। ১২.৩ এর মাধ‍্যমে নিম্নলিখিত পরিমাণ সিগারেট আটক করা হয়। এ সময় পাঁচটি অভিযান চালিয়ে ১টিকে আটক ১টি। আটকের পরিমাণ হলিউড ব্রান্ড বাংলাদেশী ৩,৬০০ শলাকা,নকল ব‍্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি ৯,৭৫০ শলাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.