আজ : ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Breaking News

ফায়ার সার্ভিসে চাকরির জন্য বয়স জালিয়াতির তথ্য

স্টাফ রিপোর্টার : বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দরিচর লক্ষীপুর বজায়শুলী গ্রামের বেপারী বাড়ির মৃত মোজাম্মেল হক মাস্টারের ছেলে বুলবুল আহাম্মেদ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে ৪র্থ শ্রেণি (ফায়ার ফাইটার) পদে চাকরির জন্য ভোটার তালিকা ও এনআইডি কার্ডে জালিয়াতি করে বয়স কমানোর তথ্য পাওয়া গেছে। বুলবুল আহাম্মেদের বিরুদ্ধে জন্মতারিখ সংশোধনের তথ্য পাওয়া গেছে। ২০২০ সালে চাকরিতে যোগদানের সময় বয়স বেশি হওয়ায় সে এমন জালিয়াতির আশ্রয় নেন বলে অভিযোগ। অভিযোগ রয়েছে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে এই  নিয়োগ পেয়েছেন। মুলাদী সদর ইউনিয়নের দরিচর লক্ষ্মীপুর বজায়শুলী গ্রামের মৃত মোজাম্মেল হক মাস্টারের ছেলে। তাঁর নামে দুটি এনআইডি কার্ড পাওয়া গেছে। তাঁর প্রথম কার্ডে (এনআইডি নম্বর ২৬১৭২৩৯৮৭৬২১৭) জন্মতারিখ ১৯৮৪ সালের ১ মার্চ
। দ্বিতীয় এনআইডিতে (নম্বর ১৯৮৯০৬১৬৯৫৯০০০১৩১ ও স্মার্টকার্ড নম্বর ১৯৫৪২৫৮৭৪৩) তিনি জন্মতারিখ দেখিয়েছেন ১৯৯২ সালের ১ জানুয়ারি। দুটি এনআইডিতে বাবা ও মায়ের নাম অভিন্ন থাকলে নিজের নাম ও ঠিকানা ভিন্ন। প্রথমটিতে ঠিকানা
ঢাকা সাভার উপজেলার ধামসোনা গণকবাড়ি, শ্রীপুর গ্রাম নাম মোহাম্মদ বুলবুল আহমেদ ও দ্বিতীয়টিতে বরিশাল মুলাদী উপজেলার সদর ইউনিয়নের
দরিচর লক্ষ্মীপুর বজায়শুলী ৯ নম্বর ওয়ার্ড  নাম মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক । নাম,ঠিকানা দুই জায়গায় দুই রকমের বাবা-মায়ের নাম এক থাকলেও ভোটার তালিকা ও এনআইডি কার্ড অনুযায়ী তাঁর জন্মতারিখ বদলেছে দুই দফায়। জানা গেছে, ভোটার তালিকা অনুযায়ী মো. বুলবুল আহমেদ প্রথম জন্মতারিখ ১৯৮৪ সালের ১ মার্চ (তালিকার সিরিয়াল নম্বর ০৬১৩৫০০০০৪৭৪  ও ভোটার নং ৭৭৪। এসব তথ্য বিশ্লেষণে দেখা যায়, বুলবুল  আহাম্মেদের বর্তমান বয়স ৪০ বছর । চাকরি নেওয়ার সময় ২০২০ সালে প্রকৃত বয়স ছিল ৩৬ বছর। কিন্তু ২৮ বছর ১ মাস ১ দিন দেখিয়ে চাকরি নেন তিনি। যদিও ওই নিয়োগে বয়সসীমা নির্ধারিত ছিল ১৮-৩০ বছর। এ বিষয়ে মোহাম্মদ বুলবুল আহাম্মদ ওরফে আবু বক্কর সিদ্দিকের কাছে  মোবাইল ফোন নম্বরে কল দিয়ে প্রতিবেদক জানতে চাইলে কোন সদউত্তর দিতে পারেনি এবং প্রতিবেদককে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (বরিশাল) উপপরিচালক মোঃ মিজানুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি এ বিষয়ে অভিযোগ পেলে বিষয়টি আইনগতভাবে বিশ্লেষণ করবেন। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এদিকে আবু বক্কর সিদ্দিক ওরফে বুলবুল আহমেদ তার গ্রামের বাড়ি বরিশাল মুলাদীতে চাচাতো ভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের জমি জবরদখল করে। তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে  সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যে সংবাদ প্রকাশ করিয়াছেন। তার চাচাতো ভাই সায়েম বেপারী অভিযোগ করে বলে, ভাই আমরা দিনমজুর আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আমাদের জমির কাছে আমাদের যেতে দেয় না। বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকি দেয়। আমাদের জমি সঠিক পরিমাপ করে ভাগ বন্টন করার প্রস্তাব দিলে বুলবুল আহমেদ ওরফ আবু বক্কর সিদ্দিক ক্ষিপ্ত হয়ে জমি থেকে আমাদের মেরে তাড়িয়ে দেয় এবং সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে হুমকি দিয়ে বলে তোদের কোন জমির ভাগ দেওয়া হবে না, যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেল খাটাবো। আমার এক ভাই সরকারি চাকরিজীবী আমি ফায়ার সার্ভিসে চাকরি করি আমাদের টাকার অভাব নেই। আমাদের সাথে টক্কর দেওয়ার পরিনিতি ভালো হবে না। তার আরেক চাচাতো ভাই সুমন অভিযোগ করে বলে, বুলবুল আহমেদ ওরফে আবু বক্কর সিদ্দিকীকের ভয়ে আমি দেশে যেতে পারি না আমি ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করি। বাপ দাদার প্রতৃক জমিতে যাওয়ার চেষ্টা করলে বারবার হুমকি দিয়ে দূরে সরিয়ে রাখে। আমরা গরীব অসহায় বিদায় নিরুপায় হয়ে আপনাদের মাধ্যমে সঠিক বিচারের দাবি করি এবং একই সাথে আমাদের বাপ দাদার ওয়ারিস সূত্র পাওয়া জমি ন্যায্যভাবে ভোগ দখল করতে পারি তাহা সুব্যবস্থা দানের সংশ্লিষ্ট দপ্তর,প্রশাসনসহ সকলের আশু সুদৃষ্টি কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.